Showing posts with label drink. Show all posts
মোদী ফালুদা তৈরির রেসিপি দেখুন
উপাদানসমূহ:
১. এ্যারারুট ৬০ গ্রাম ২. দুধ ২ কাপ
৩. পানি ১.৪৫ কাপ পানি ৪. নারিকেলের ঘন দুধ ২ কাপ
৫. চিনি ০.৫ কাপ ৬. এ্যাপেল গ্রীন, এগ ইয়েলো, লেমন ইয়েলো রং
৭. গোলাপ জল
পদ্ধতী:
এ্যারারুট ও পানি একসাথে মিশাও। ভালভাবে নেড়ে ৩ টি বাটিতে সমান ৩ ভাগ করে রাখ। খুব হালকা করে ৩ বাটিতে ৩ টি রং মিশাও। সবুজ, কমলা, হলুদ তিনটি রঙই খুব হালকা হবে। এবার হাতল দেয়া সসপ্যানে প্রত্যেক রঙের এ্যারারুট আলাদা রান্না করতে হবে। বড় গামলায় বরফ মিশানো পানি নাও। সসপ্যানে গোলানো এ্যারারুট নিয়ে উনুনে দাও। মৃদু আঁচে নাড়তে থাক। ঘন থকথকে এবং চকচকে দেখালে উনুন থেকে নামিয়ে ঝাঁঝরিতে নাও। হাত বা চামচ দিয়ে চেপে বরফ পানিতে উপরে এ্যারারুটের বুন্দিয়া ফেল। এভাবে তিন রঙের আলাদা বুন্দিয়া কর। রবফ পানি থেকে বুন্দিয়া ছেঁকে তুলে ছড়ানো থালায় রাখ। এক রঙের বুন্দিয়ার উপরে আরেক রং ছড়িয়ে রাখবে। সবুজের উপরে হলুদ এবং হলুদের উপরে কমলা রাখবে।
পেয়ারা দিয়ে সরবত তৈরির রেসিপি দেখুন
পেয়ারার সরবত তৈরির উপকরণ:
১. পাকা পেয়ারা ৪ টি ২. লেবুর রস ১ টেবিল চামচ
অথবা, সাইট্রিক এসিড .২৫ চা চামচ
৩. পানি ১১ কাপ ৪. চিনি ১ কাপ
ব্যবহার বিধি:
১. পেয়ারা ধুয়ে টুকরা কর। ৮ কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ কর। সিদ্ধ করার সময় পেয়ারা নাড়াবে না।
২. পেয়ারা খুব নরম হলে উনুনে দাও। মিহি কাপড়ে পেয়ারা ছেঁকে খুব সাবধানে নিংড়ে রস নাও।
৩. চিনি মিশিয়ে রস চুলায় দাও। ফুটে উঠলে সাইট্রিক এসিড বা লেবুর রস দাও।
৪. পেয়ারার সিরাপে ৩ কাপ পানি মিশিয়ে রেফ্রিজারেটরে রাখ।
৫. বরফকুচি দিয়ে পরিবেশন কর।
আনারসের সরবত তৈরি করুন সহজেই
প্রয়োজনীয় উপকরণ:
১. আনারসের রস ১ কাপ
২. ঠান্ডা পানি ১ কাপ
৩. সিরাপ বা চিনি .২৫ কাপ
৪. লেবুর রস ১ টেবিল চামচ
পদ্ধতী:
আনারস লম্বায় দু’টুকরা কর্ চামচ দিয়ে আনারস কুরিয়ে নাও। ২ টেবিল চামচ চিনি মিশিয়ে ৩০ মিনিট রাখ। মোটা চলনিতে রস ছেঁকে নাও। পানি, সিরাপ, আনারসের রস ও লেবুর রস একসঙ্গে মিশাও। বরফকুচি দিয়ে পরিবেশন কর। সরবতে সামান্য লবণ দেয়া যায়।


