Showing posts with label meat. Show all posts
সামুসা তৈরির রেসিপি আপনাদের জন্য Samusa recipe for you
সামুসা অনেক পরিচিত একটা জনপ্রিয় খাবার। অনেকেই সামুসা তৈরির রেসিপি জানেন। যারা জানেন না এটা তাদের জন্য। তারপরেও একটু দেখে নিতে পারেন। আপনাদের রেসিপি থেকে কোথাও একটু আলাদা হতে পারে।
আপনাদের জন্য সামুসা তৈরির উপকরণ:
১. মাংসের কিমা ০.৫০ কেজি ২. আদা ২ চা চামচ (বাটা)
৩. রসুন ২ চা চামচ (বাটা) ৪. মরিচ ২ চা চামচ (বাটা)
৫. গোলমরিচ ০.৫০ চা চামচ (বাটা) ৬. এলাচ ২ টি (বাটা)
৭. দারচিনি ০.২৫ চা চামচ ৮. তেজপাতা ১ টি
৯. পেঁয়াজ ৬ টি (কুচি) ১০. ধনে বা পুদিনাপাতা ২ টেবিল চামচ
১১. কাঁচামরিচ ২ টি (কুচি) ১২. তেল ০.২৫ কাপ
১৩. ময়দা ০.৫০ কেজি ১৪. লবণ ১.৫০ চা চামচ
১৫. পানি ০.৭৫ কাপ ১৬. তেল ভাজার জন্য
তৈরির প্রক্রিয়া:
মাংসে বাটা মসলা, তেজপাতা, ১ চা চামচ লবণ, ৩ টেবিল চামচ তেল এবং আধা কাপ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না কর। পানি শুকালে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ও ১ চা চামচ ময়দা দিয়ে ভেজে নামাও। প্রায় ৩.৫ কাপ ময়দায় লবণ ও পানি দিয়ে মথে নাও। ময়দা ১৬ ভাগ কর এবং সেগুলো থেকে ছোট ছোট রুটি বেল। একটি রুটির উপরে তেল মাখাও এবং তার উপরে আর একটি রুটি রাখ। এবার বেলে বড় কর। এভাবে অন্যগুলোও কর। বড় রুটি আলাদা করা হলে ছুরি দিয়ে ২০ সে.মি. (প্রায় ৮ ইঞ্চি) লম্বা ও ৮ সে.মি. (প্রায় ৩ ইঞ্চি) চওড়া করে কাট। অল্প ময়দা পানিতে ঘন লেই- এর মত করে গুলে নাও। এক টুকরা রুটি ত্রিভুজের আকারে তিনবার ভাজ করে ভিতরে কিমার পুর দাও। রুটির বাকি অংশে গুলানো ময়দা মাখাও। এই বাড়তি অংশটুকু দিয়ে সামুসার খোলামুখ বন্ধ কর। বাড়তি অংশ সামুসার সাথে চেপে আটকাবে, নয়ত ভাজার সময় খুলে যাবে। ডুবো তেলে ভেজে তোল। সস বা চাটনীর সাঙ্গে পরিবেশন কর।
